ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় আক্রান্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন। বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন তিনি। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।


বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন। খাদ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, হালকা ঠান্ডা লাগায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সাধন চন্দ্র মজুমদার। বুধবার এই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।


এ দিকে, বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন হয় কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে। সেই অধিবেশনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑